টেস্ট ক্রিকেট অধিনায়ক জয়াবর্ধনের শেষ দেখে ফেলেছিল গত বছরই। তবে এই এক বছরে অধিনায়কত্ব করলে হয়তো একটা জায়গায় সবাইকে ছাড়িয়ে যেতে পারতেন। সেখানে এখনো অবশ্য তাঁর সামনে কেউ নেই, তবে সঙ্গে আছেন একজন। ১৮টি টেস্ট জয় নিয়ে জয়াবর্ধনেই শ্রীলঙ্কার সফলতম অধিনায়ক, তবে সঙ্গী সেখানে সনাৎ জয়াসুরিয়া। দুজনের অধিনায়কত্ব রেকর্ডেও অদ্ভুত রকম সাদৃশ্য—৩৮টি টেস্টে ১৮টি জয়, ৮টি ড্র। ১২টি জয় নিয়ে এর পরেই আছেন পূর্বসূরি অর্জুনা রানাতুঙ্গা। তবে সাবেক এই ব্যাটসম্যান নেতৃত্ব দিয়েছেন ৫৬টি টেস্টে, হেরেছেন যার ১৯টিতে। এই তিনজন ছাড়া শ্রীলঙ্কাকে লম্বা সময় ধরে তেমন কেউ আর নেতৃত্ব দেননি। আটটি জয় নিয়ে চারে আছেন মারভান আতাপাত্তু, অধিনায়কত্ব করেছিলেন ১৮টি টেস্টে। তবে পাঁচে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুসের সামনে সুযোগ পূর্বসূরিদের ছাড়িয়ে যাওয়ার। ২০১৩ থেকে ১৩টি টেস্টে অধিনায়ক হয়ে এরই মধ্যে জিতেছেন ৫টি।