লঙ্কান দলে দুই নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে ৫৪.২৫ গড়ে করেছেন ৮৬৮ রান। এটিই ইংল্যান্ড সফরের টেস্ট দলে জায়গা করে নেওয়ার মতো যথেষ্ট ছিল ধনঞ্জয় ডি সিলভার জন্য। আগামী ১৯ মে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজে অভিষিক্ত হতে পারেন ২৪ বছর বয়সী অলরাউন্ডার। টেস্ট অভিষেক হতে পারে দাসুন শানাকারও। এই দুই খেলোয়াড়কে নিয়েই পরশু ১৭ সদস্যের দল ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ১০ ব্যাটসম্যান, ৫ পেসার ও ২ স্পিনারকে নিয়ে গড়া এই দলে ডাক পেয়েছেন দুই দিন আগেই অনুশীলনে মাথায় বলের আঘাত পাওয়া ওপেনার কুশল সিলভাও। ক্রিকইনফো।