লঙ্কান দলে নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে আসন্ন তিন টেস্ট সিরিজের শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন নতুন মুখ বিশ্ব ফার্নান্দো। কাল ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে আছেন ৪৮টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি খেলা ব্যাটসম্যান কুশল পেরেরাও। ফার্নান্দো ও পেরেরা এসেছেন পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ খেলা সুরঙ্গা লাকমল ও কিতুরুয়ান ভিতানাগের জায়গায়। তিন টেস্টের প্রথমটি গলে শুরু হবে আগামী বুধবার। এএফপি।