লঙ্কান দলে ফার্নান্দো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছর পর অস্ট্রেলিয়া ফিরিয়েছে শন টেইটকে। আশিস নেহরাকে ফিরিয়েছে ভারত। এবার অস্ট্রেলিয়া-ভারতের পথ ধরল শ্রীলঙ্কাও। সর্বশেষ ২০১২ সালে জাতীয় দলের হয়ে খেলা ফার্নান্দো ডাক পেয়েছেন ভারত সফরের শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে তিন ম্যাচের সিরিজ। নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গার চোট, তাই সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দিনেশ চান্ডিমাল। একই কারণে দলে নেই অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসও। ক্রিকইনফো।