লঙ্কায় হেরাথ-রাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে সফরে দুই টেস্টের সিরিজে রঙ্গনা হেরাথের নেতৃত্বে খেলবে শ্রীলঙ্কা। ৩৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার ঘটনাচক্রেই অধিনায়কত্ব পেয়েছেন। পায়ের পেশির চোটটা পুরোপুরি সেরে না ওঠায় সরে দাঁড়িয়েছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। এর আগে চোটের কারণেই ১৫ সদস্যের দলে রাখা হয়নি সহ-অধিনায়ক দিনেশ চান্ডিমালকে। ৩৪ বছরের টেস্ট ইতিহাসে এর আগে মাত্র একজন বিশেষজ্ঞ বোলারের নেতৃত্বেই খেলেছে শ্রীলঙ্কা। ১৯৮৩ সালে নিউজিল্যান্ড সফরে অধিনায়ক ছিলেন লেগ স্পিনার সোমাচন্দ্র ডি সিলভা। ২৯ অক্টোবর হারারেতে শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে পরের টেস্ট শুরু ৬ নভেম্বর। এএফপি।