লন্ডনের টাইগার-ভক্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের ওভালে গতকাল বৃহস্পতিবার ইংল্যান্ডের সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফির ক্রিকেট ম্যাচে বাংলাদেশ দলের সমর্থকদের ঢল নেমেছিল। তাঁরা চিৎকার করে বাহবা দিয়ে, নেচেগেয়ে বাংলাদেশি ক্রিকেটারদের যেমন উৎসাহ দিয়েছেন, তেমনি অন্যদেরও আনন্দে মাতিয়েছেন। 
স্টেডিয়ামের মূল ফটকের পাশেই দল বেঁধে বাংলা গানের সঙ্গে চলছে নৃত্য, সেই নৃত্যে আবার তাল দেন ইংল্যান্ড-ভক্ত শ্বেতাঙ্গ বাদকেরা। স্টেডিয়ামের দিকে যেন লাল-সবুজের স্রোত। টাইগার-ভক্ত কারও কারও মাথায় গামছা, পরনে লুঙ্গি। আছে পুতুল বাঘ, মাতৃভূমির পতাকা কিংবা প্ল্যাকার্ডে লেখা ইচ্ছেমাফিক বার্তা। উদ্‌যাপনের ভঙ্গি দেখে বোঝার উপায় নেই—এ খেলায় কোনো হারজিতের ব্যাপার আছে। দিনটি যেন শুধুই ক্রিকেট উদ্‌যাপনের। অবশ্য বাঘের প্রতিদ্বন্দ্বী সিংহের প্রতিও যুক্তরাজ্যপ্রবাসী এসব বাঙালির সহানুভূতি আছে। প্রথম আলোর ক্যামেরায় বন্দী কিছু টাইগার-ভক্তের ছবি

লুঙ্গি-গামছা পরা টাইগার-ভক্ত আর সাদা-কালোর অদ্ভুত পোশাকে সিংহ-ভক্তরা মিলেমিশে একাকার।
লুঙ্গি-গামছা পরা টাইগার-ভক্ত আর সাদা-কালোর অদ্ভুত পোশাকে সিংহ-ভক্তরা মিলেমিশে একাকার।
হারজিত ব্যাপার নয়। যুক্তরাজ্যপ্রবাসী এসব তরুণী বাংলাদেশের পাশেই আছে। ছবিটি সংগৃহীত
হারজিত ব্যাপার নয়। যুক্তরাজ্যপ্রবাসী এসব তরুণী বাংলাদেশের পাশেই আছে। ছবিটি সংগৃহীত
পরিবার নিয়ে বাংলাদেশের খেলা দেখতে ছুটে গেছেন অনেকে।
পরিবার নিয়ে বাংলাদেশের খেলা দেখতে ছুটে গেছেন অনেকে।
তামিমের ব্যাটে আগুন জ্বলছে, তাই খুদে এই বিলেতি টাইগার-ভক্তের গর্বিত ভঙ্গি।
তামিমের ব্যাটে আগুন জ্বলছে, তাই খুদে এই বিলেতি টাইগার-ভক্তের গর্বিত ভঙ্গি।
দর্শকে টইটম্বুর গ্যালারিতে টাইগার-ভক্ত ছিল চোখে পড়ার মতো।
দর্শকে টইটম্বুর গ্যালারিতে টাইগার-ভক্ত ছিল চোখে পড়ার মতো।
বাংলাদেশের পাশেই আছেন এই ভক্ত।
বাংলাদেশের পাশেই আছেন এই ভক্ত।
পোশাকে-উল্লাসে নিজেদের জানান দিচ্ছিলেন তাঁরা।
পোশাকে-উল্লাসে নিজেদের জানান দিচ্ছিলেন তাঁরা।
ওভালের মূল ফটকের পাশেই চলে বাঙালি তরুণ-তরুণীর নৃত্য।
ওভালের মূল ফটকের পাশেই চলে বাঙালি তরুণ-তরুণীর নৃত্য।
হারজিতের চেয়ে উদ্‌যাপনটাই মুখ্য।
হারজিতের চেয়ে উদ্‌যাপনটাই মুখ্য।