লম্বা ক্যারিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক ১৯৯৪ সালের ১৭ মার্চ জর্জটাউনে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে। সেই শিবনারায়ণ চন্দরপল আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষবার মাঠে নেমেছেন ২০১৫ সালের ৩ মে, ইংল্যান্ডের বিপক্ষেই, টেস্টে। পরশু অবসরের ঘোষণা দেওয়া ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২১ বছর ৪৭ দিন। দীর্ঘ এই সময়টায় ৪৫৪ ম্যাচ খেলেছেন চন্দরপল। তাঁর চেয়ে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শুধু একজন ক্যারিবীয়ই—জর্জ হেডলি। যদিও ‘কালো ব্র্যাডম্যান’ ১৯৩০ থেকে ১৯৫৪ সালের মধ্যে খেলেছেন মাত্র ২২টি টেস্ট। লম্বা ক্যারিয়ারের হিসেবে হেডলি আছেন চারে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে লম্বা সময় কাটিয়েছেন উইলফ্রেড রোডস। সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার ১৮৯৯ থেকে ১৯৩০ সাল পর্যন্ত দীর্ঘ ৩০ বছর ৩১৫ দিন খেলেছেন ইংল্যান্ডের হয়ে। এই সময়ে ৫৮টি টেস্ট খেলেছেন তিনি।