লর্ডস টেস্ট ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে জিততে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার দরকার ছিল ৩৬২ রান। লর্ডসে ১৯৮৪ সালে সর্বোচ্চ ৩৪৪ রান পেরোনোর রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। লক্ষ্যটা পেরোতে হলে লঙ্কানদের তাই ইতিহাস গড়তে হতো। কিন্তু কাল সে সুযোগই পেল না শ্রীলঙ্কা। বৃষ্টির সৌজন্যে লর্ডস টেস্ট হয়েছে ড্র। বৃষ্টিতে শেষ দিনের লাঞ্চের আগে একটি বলও গড়ায়নি মাঠে। দ্বিতীয় সেশনে খেলা হলো মাত্র ২২ বল। চা-বিরতির পর অবশ্য ঘণ্টা খানেক খেলা হয়েছিল। কিন্তু আবারও বৃষ্টি নামলে ম্যাচ শেষ ওখানেই। লঙ্কানদের স্কোর তখন ১ উইকেটে ৭৮। ক্রিকইনফো।