লর্ডসে আমিরের সাদামাটা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে এখনো উইকেটশূন্য আমির। ছবি: রয়টার্স
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে এখনো উইকেটশূন্য আমির। ছবি: রয়টার্স

কদিন ধরে যেভাবে আলোচনা হচ্ছে, লর্ডস টেস্টে মোহাম্মদ আমির মাঠে নামলে ইংলিশ দর্শক আর খেলোয়াড়দের প্রতিক্রিয়া কেমন হয়, সেটিই ছিল দেখার। তবে এখন পর্যন্ত সে রকম কোনো খবর আসেনি। লর্ডসের প্রত্যাবর্তন টেস্ট সব দিক দিয়েই বেশ সাদামাটা যাচ্ছে আমিরের জন্য। আজ দ্বিতীয় দিনে ৬ ওভারের প্রথম স্পেলে পাননি কোনো উইকেটও।

প্রথম ওভারে আমির দিয়েছেন ৭ রান। লাঞ্চের আগে ৬ ওভারে ৩৩ রান দিয়ে উইকেটশূন্য। আমিরের প্রতি ওভারেই একটি করে বাউন্ডারি মেরেছেন ইংলিশ ব্যাটসম্যানরা। সবচেয়ে এগিয়ে অ্যালিস্টার কুক। আমিরের ১৭টি বল খেলে নিয়েছেন ১৭ রান। বাউন্ডারি থেকেই ১২।
অবশ্য কুককে ফেরানোর সুযোগও পেয়েছিলেন আমির। সপ্তম ওভারে অফস্টাম্পের বাইরের বলটা ইংলিশ অধিনায়কের ব্যাটের বাইরের কানায় লেগে স্লিপে দাঁড়ানো মোহাম্মদ হাফিজের কাছে গিয়েছিল। কিন্তু সহজ ক্যাচটা হাতে জমাতে পারেননি তিনি। কুকের রান তখন ২২।
প্রথম ইনিংসে পাকিস্তানকে ৩৩৯ রানে অলআউট করে আজ লাঞ্চের আগ পর্যন্ত বেশ আক্রমণাত্মক ছিলেন ইংলিশ ব্যাটসম্যানরা। ১ উইকেটে হারিয়ে ১১ ওভারেই তুলে ফেলেছেন ৬৪ রান।