লর্ডসের খেরো খাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ থেকে ২০১০ পর্যন্ত লর্ডসে টানা চার টেস্টে জয় পায়নি পাকিস্তান। এই সময়ে ক্রিকেট-তীর্থে দলটি হেরেছে তিন ম্যাচেই। কিন্তু পরশু চার দিনের মধ্যেই ইংল্যান্ডকে হারিয়ে লর্ডসে হার-জিতে সমতা নিয়ে এল পাকিস্তান। লর্ডসে ১৪ টেস্টে পাকিস্তান জিতেছে চারটিতে, হেরেছেও চার ম্যাচে, অন্য ছয়টি টেস্ট হয়েছে ড্র। লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের চেয়ে ঝলমলে রেকর্ড আছে শুধু একটি দলের। ক্রিকেট মাঠে ইংল্যান্ডের চিরশত্রু অস্ট্রেলিয়াই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে সফল দল। ১৮৮৪ থেকে এ পর্যন্ত লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৩৬ ম্যাচ খেলে ১৫টিতে জিতেছে অস্ট্রেলিয়া, হেরেছে মাত্র ৭টিতে।
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বিভিন্ন দল
ম্যাচ জয় হার ড্র
অস্ট্রেলিয়া ৩৬ ১৫ ৭ ১৪
পাকিস্তান ১৪ ৪ ৪ ৬
দ. আফ্রিকা ১৫ ৫ ৬ ৪
ও. ইন্ডিজ ২০ ৪ ৯ ৭
ভারত ১৭ ২ ১১ ৪
নিউজিল্যান্ড ১৭ ১ ৮ ৮
শ্রীলঙ্কা ৮ ০ ২ ৬
বাংলাদেশ ২ ০ ২ ০
জিম্বাবুয়ে ২ ০ ২ ০