কাইল অ্যাবটের কথাটা এভাবে ফলে যাবে কে জানত! সিরিজ শুরুর আগে ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে একটু উদ্বেগ জানিয়েছিলেন প্রোটিয়া পেসার, দুশ্চিন্তা যে অমূলক ছিল না কাল সেটাই প্রমাণিত হলো। পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনে ২৬৭ রান তুলতেই ৬
উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত হয়েছে টসজয়ী স্বাগতিক দলের। উদ্বোধনী জুটিতে সেঞ্চুরির আনন্দটা অবশ্য মিইয়ে যায় ১ রানের ব্যবধানেই। সুরাঙ্গা লাকমলের বলে দিনেশ চান্ডিমালকে ক্যাচ দিয়ে এসেছেন স্টিফেন কুক ও ডিন এলগার। ফর্ম হারিয়ে খোঁজা হাশিম আমলাও ফিরেছেন একইভাবে। জেপি ডুমিনি আশা দেখাচ্ছিলেন, কিন্তু রঙ্গনা হেরাথের এলবিডব্লুর ফাঁদে পড়েছেন খানিক বাদে। দিনের শেষ ভাগে ফাফ ডু প্লেসিকে আউট করে সফরকারী শ্রীলঙ্কাকে এগিয়েই রেখেছেন লাকমল। হেরাথ নিয়েছেন বাকি দুই উইকেট। সূত্র: টেন ৩।
সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৬৭/৬ (কুক ৫৯, এলগার ৪৫, আমলা ২০, ডুমিনি ৬৩, ডু প্লেসি ৩৭, বাভুমা ৩, ডি কক ২৫*, ফিল্যান্ডার ৬*; লাকমল ৪/৬২, হেরাথ ২/৪৮)।
এক নজরে ফল
ওয়াটফোর্ড ১ : ১ প্যালেস
ইউনাইটেড ৩ : ১ সান্ডারল্যান্ড
আর্সেনাল ১ : ০ ওয়েস্ট ব্রমউইচ
লেস্টার ০ : ২ এভারটন
চেলসি ৩ : ০ বোর্নমাউথ
সোয়ানসি ১ : ৪ ওয়েস্ট হাম
* প্রথমে স্বাগতিক দল