লাগেজ কাঁধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পকেটে টাকা না থাকলে আতিথেয়তার ব্যাপারটাও নাকি জমে না। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলও এবার ভারত সফরে এসে সেটি টের পেল। লোধা কমিশনের তদন্তের পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখন অর্থকড়ির সংকটে ভুগছে, প্রতিদিনের স্বাভাবিক কাজগুলোও পড়ছে ঝামেলায়। সেখানে অতিথিদের খেদমত তো পরের ব্যাপার। ভারত সফরে গিয়ে সাধারণত বিমানবন্দরে নিজেদের ব্যাগ-লাগেজের ব্যাপারে ভাবতে হয় না ‘বিদেশি’ ক্রিকেটারদের, তাঁদের লাগেজ গাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কুলিরও ব্যবস্থা থাকে। কিন্তু টাকার অভাবে এবার অস্ট্রেলিয়ার জন্য সেই ব্যবস্থা করতে পারেনি ভারতীয় বোর্ড। চার টেস্টের সিরিজ খেলতে পরশু ভারতে এসে তাই স্মিথ-ওয়ার্নারদের দেখা গেল কাঁধে লাগেজ বয়ে নিয়ে যেতে। অবশ্য উপমহাদেশের বাইরে এটি স্বাভাবিক ব্যাপারই। ডেকান ক্রনিকল।