লারার নতুন আকাঙ্ক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝেমধ্যে ক্রিস গেইলের মতো দু-একজনই যা একটু রঙের প্রলেপ দেন! সর্বশেষ ভারতের সঙ্গে সিরিজের মাঝখানেই ফিরে আসা। ওয়েস্ট ইন্ডিজের দুর্দশার যেন শেষ নেই। আরও অনেকের মতো এসব তাঁকেও ভাবায়। ব্রায়ান চার্লস লারা আর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট যে সমার্থক ছিল দীর্ঘদিন!
খেলোয়াড়ি জীবনে নিজেও বোর্ডের বিরুদ্ধে ‘সংগ্রাম’ করেছেন, ক্যারিবীয় ক্রিকেটের দুর্দিনে তাঁর চেয়ে কাঙ্ক্ষিত সাহায্যকারী আর কেই-বা হতে পারেন। ক্রিকেটের বরপুত্র প্রশাসক হিসেবে নামার ইচ্ছাটা প্রকাশ করেছেন, ‘আমি অস্ট্রেলিয়ায় বেশির ভাগ শীর্ষ খেলোয়াড় ও প্রশাসকের সঙ্গে আছি। তাঁরাও আমাদের ক্রিকেটের হাল নিয়ে চিন্তিত। তাঁদের কথা শুনলে মনে হয়, আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তাঁদের আস্থা খুবই কম! আমি (ক্যারিবীয় ক্রিকেটের সঙ্গে) সম্পৃক্ত হতে প্রস্তুত।’
তবে এখনই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে পারছেন না লারা। শনিবার ডব্লুআইসিবির নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন না। ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তটা নিতে একটু দেরিই করে ফেলেছেন। তাতে কী, ভবিষ্যৎ তো লারার দিকেই তাকিয়ে! ক্রিকইনফো।