লালা ও ঘাম ব্যবহারে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল উজ্জ্বল করতে আগের মতো এই পদ্ধতি আপাতত ব্যবহার করতে পারবেন না বোলাররা। ফাইল ছবি
বল উজ্জ্বল করতে আগের মতো এই পদ্ধতি আপাতত ব্যবহার করতে পারবেন না বোলাররা। ফাইল ছবি
ক্রিকেট বলে লাল ও ঘাম ব্যবহার করা যাবে না, নিয়ম করে দিয়েছে অস্ট্রেলিয়ার স্পোর্টস ইনস্টিটিউট।

মাঠে খেলা ফেরানোর কথা ভাবছে অস্ট্রেলিয়া। তবে করোনার ভীতিও মাথায় রাখতে হচ্ছে তাদের। তাই খেলায় বেশ কিছু বিধি-নিষেধ যোগ করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব স্পোর্টস। খেলা কিংবা অনুশীলন শুরু হলে ক্রিকেট বলে লালা ও ঘাম ব্যবহারে করতে বারণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া স্পোর্টস ইনস্টিটিউটের বিধি-নিষেধ মেনে চলতে হবে।

অস্ট্রেলিয় সরকারের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সব ধরনের খেলা চালু করার পরিকল্পনা করেছে স্পোর্টস ইনস্টিটিউট অব অস্ট্রেলিয়া। তিন ধাপে খেলা মাঠে ফেরানোর পরিকল্পনা তাদের। ‌'এ লেভেল', ‌'বি লেভেল' ও সর্বশেষ ‌'সি লেভেল'-এর মাধ্যমে পুরোদমে অস্ট্রেলিয়ায় খেলা শুরু হবে।
আপাতত চলছে ‌'এ লেভেল', যেখানে ক্রীড়াবিদেরা ব্যক্তিগত পর্যায়ে নিজেদের ফিটনেস ও দক্ষতা অনুশীলন করতে পারছেন। এছাড়া সবধরনের দলীয় অনুশীলন বন্ধ। দ্রুতই অস্ট্রেলিয়া ‌'বি লেভেলে' প্রবেশ করতে যাচ্ছে। যেখানে ক্রীড়াবিদেরা মাঠে ফিরে অনুশীলন করতে পারবেন। তবে অনুশীলনের জন্য কিছু নতুন নিয়ম যোগ করা হয়েছে। ক্রিকেটে যেমন নেট অনুশীলনে একটি নির্দিষ্ট সংখ্যক বোলার বোলিং করতে পারবেন। ফিল্ডিং সেশনে কোন নিয়মকানুন রাখা হয়নি। তবে ওয়ার্ম আপে অযথা শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলতে বলা হয়েছে। এ ছাড়া অনুশীলনের সময় ক্রিকেট বলে লালা ও ঘাম ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।
বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ান গ্রীষ্মে ‌'সি লেভেল' চালু হতে পারে। তখন মাঠে খেলা ফেরার সম্ভাবনা আছে। তবে সতর্কতার জন্য ‌'সি লেভেল'-এর সময়ও ক্রিকেট বলে লালা ও ঘাম ব্যবহার করা যাবে না।
খেলাধুলা অস্ট্রেলীয় জনগনের জীবনে অন্যতম অনুপ্রেরনার অংশ। করোনার কারণে এরই মধ্যে অস্ট্রেলিয়ার অর্থনীতির বড় ক্ষতি হয়েছে। স্পোর্টস ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার জীবনযাপন সাধারন করতে খেলাধুলা বড় ভূমিকা রাখতে পারে।ব