লাহোরে আজ উৎসবমুখর এক টি-টোয়েন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি সিরিজের ট্রফি হাতে দুই দলের অধিনায়ক—পাকিস্তানের শহীদ আফ্রিদি ও  জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরা। এই সিরিজ দিয়েই ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে  l এএফপি
টি-টোয়েন্টি সিরিজের ট্রফি হাতে দুই দলের অধিনায়ক—পাকিস্তানের শহীদ আফ্রিদি ও জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরা। এই সিরিজ দিয়েই ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে l এএফপি

ম্যাচটা খুব বড় কিছু নয়। পাকিস্তান-জিম্বাবুয়ের মধ্যে সামান্য একটা টি-টোয়েন্টি। কিন্তু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজকের এই ম্যাচটি নিয়েই পাকিস্তানে প্রায় উৎসবের আমেজ। কারণ? এটি দিয়েই যে ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে। ২০০৯ সালের ৩ মার্চ সফরকারী শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর যেখানে নির্বাসিত ছিল আন্তর্জাতিক ক্রিকেট।
পাকিস্তানিদের অপেক্ষার পালা ফুরোতে চলেছে। আর যাঁরা সেই অপেক্ষার পালা ফুরানোর উপলক্ষ এনে দিয়েছে, সেই জিম্বাবুয়ে দলকেও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের খেলোয়াড়, কর্মকর্তা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। এ সফরটা সফলভাবে শেষ হলে আরও টেস্ট দলের পাকিস্তান সফরের দরজা খুলে যাবে বলে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর মাধ্যমে আমরা, সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলো বুঝতে পারব সফরকারী দলগুলোকে আরও বেশি নিরাপত্তা দিতে আর কী কী ব্যবস্থা নিতে হবে।’ এ জন্য প্রতিবেশী অন্য টেস্ট খেলুড়ে দেশগুলোর সহযোগিতাও চেয়েছেন পিসিবিপ্রধান, ‘পাকিস্তানে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে আমাদের ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ সবার কাছ থেকে আরও সহযোগিতা দরকার।’ রয়টার্স।