লায়ন মানে সিংহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের ম্যাচে ৫ উইকেট পেলেও সঙ্গী ও’কিফের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিলেন। কাল সবটুকু আলো নিজের দিকেই কেড়ে নিলেন নাথান লায়ন, নিয়েছেন আট-আটটি উইকেট! l রয়টার্স
আগের ম্যাচে ৫ উইকেট পেলেও সঙ্গী ও’কিফের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিলেন। কাল সবটুকু আলো নিজের দিকেই কেড়ে নিলেন নাথান লায়ন, নিয়েছেন আট-আটটি উইকেট! l রয়টার্স

ভারতের মাটিতে সফরকারী কোনো বোলারের ইনিংস-সেরা বোলিং। ১৯২১ সালে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে আর্থার মেইলির (৯/১২১) পর কোনো অস্ট্রেলিয়ান স্পিনারের সেরা বোলিং।

৮/৬৪

লায়নের আগে ভারতে সফরকারী কোনো বোলারের সেরা বোলিং ছিল ল্যান্স ক্লুজনারের। ১৯৯৬ সালে ইডেন গার্ডেনে অভিষেকেই এই দুর্দান্ত পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারের। ভারতে বিদেশি কোনো স্পিনারের সেরা বোলিংটা এত দিন ছিল জেসন ক্রেজার দখলে। ২০০৮ সালে ৮ উইকেট নিতে অস্ট্রেলিয়ার এই অফ স্পিনার দিয়েছিলেন ২১৫ রান!

৩

এ নিয়ে তৃতীয়বারের মতো ভারতের বিপক্ষে ইনিংসে ৭ বা এর বেশি উইকেট পেলেন নাথান লায়ন। এ কীর্তি নেই অন্য কারোরই। অ্যালেক বেডসার, রে লিন্ডওয়াল, ল্যান্স গিবস ও মুত্তিয়া মুরালিধরনের এই কীর্তি দুবার।

৫৮

ভারতের বিপক্ষে কোনো অস্ট্রেলিয়ানের সবচেয়ে বেশি উইকেট। রবিচন্দ্রন অশ্বিনকে আউট করে লায়ন পেরিয়ে গেছেন ব্রেট লিকে (৫৩ উইকেট)।

১৯৭৭

ভারত ঘরের মাঠে টানা তিন ইনিংসে ২০০ রানের নিচে সর্বশেষ অলআউট হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। ১৯৭৭ সালে অবশ্য দুঃখটা চার ইনিংস ধরে চলেছে।

৫

এ নিয়ে পাঁচবার লায়নকে উইকেট দিয়ে এলেন চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। পূজারা ও রাহানেকে অন্য কোনো বোলার এতবার আউট করেননি, আর জেমস অ্যান্ডারসনই শুধু কোহলিকে পেরেছেন পাঁচবার আউট করতে।

২০১.৫০!

অস্ট্রেলিয়ায় লায়নের বিপক্ষে কোহলির গড় ২২৩! সেটা দেশের মাটিতে এখন নেমেছে ২১.৫০-এ। পার্থক্য মাত্র ২০১.৫০!