লিঙ্গসমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন তাদের বলা হতো সাদার্ন স্টারস। কিন্তু এখন থেকে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের ওই নামটা আর থাকছে না। শুধুই অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল বলা হবে। যেমন স্টিভেন স্মিথের দলের জন্যও আলাদা কোনো নাম নেই। তারাও শুধুই অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দল। কিন্তু কেন সাদার্ন স্টারস নামটা বাদ দেওয়া হলো? ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) মনে করছে, নারী ক্রিকেট দলের জন্য আলাদা একটা নাম এক ধরনের লিঙ্গবৈষম্য তৈরি করে। আর ক্রিকেট অস্ট্রেলিয়া নারী-পুরুষে বৈষম্য নয়, সাম্যে বিশ্বাসী। সিএ চেয়ারম্যান ডেভিড পিভার এ কারণেই বলেছেন, ‘এই নাম বাদ দিয়ে দেওয়াটা একটা প্রতীকী ব্যাপার। আসলে এর গুরুত্ব অনেক। আমরা মনে করি, এটা লিঙ্গসমতার পথে একটা বড় পদক্ষেপ।’ এএফপি।