লিটন দাসকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাসকে সংবর্ধনা দিয়েছে দিনাজপুরবাসী। কাল বিকেলে দিনাজপুর বড় ময়দান ক্রীড়াপল্লিতে এই সংবর্ধনার আয়োজক ছিল দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। এতে লিটন দাসের প্রথম ক্লাব প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারসহ আরও অনেক ক্লাব এবং বিভিন্ন সামাজিক সংগঠনও শামিল হয়েছিল। এর আগে বিকেলে প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের উদীয়মান ক্রিকেটাররা খোলা জিপে লিটন দাসকে নিয়ে শোভাযাত্রা বের করে।