লিটনে আস্থা রাখছে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিটন দাস রান পাননি আগের দুই ম্যাচেই। অভিষেকের পর তাঁর ব্যাটে ঝলক দেখা গেছে খুব কমই। কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও আস্থা রাখছে তাঁর ওপর। লিটন কী পারবেন এই আস্থার প্রতিদান দিতে!
আজকের ম্যাচে অপরিবর্তিই আছে বাংলাদেশের একাদশ। সাকিবের বদলে দলে আসা এনামুল হককে দর্শক হয়ে থাকতে হচ্ছে আজও।
সিরিজে এই প্রথমবারের মতো আজ টস জিতেছে বাংলাদেশ। টস ভাগ্যে সাফল্য পেয়ে প্রথমে ব্যাট করাই সমীচিন মনে করেছেন অধিনাক মাশরাফি।
বাংলাদেশ দল: তামিম, ইমরুল, লিটন, মাহমুদউল্লাহ, মুশফিকুর, নাসির, সাব্বির, আরাফাত সানি. মাশরাফি, আল আমিন, মুস্তাফিজ।