লিটনের সেঞ্চুরির রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই জাতীয় লিগে নতুন রেকর্ড গড়লেন লিটন দাস। রংপুরের ওপেনার কাল পেয়েছেন মৌসুমের পঞ্চম সেঞ্চুরি। ১৯৯৯-২০০০ মৌসুমে শুরু হওয়া জাতীয় লিগে এর আগে এক মৌসুমে ৪টির বেশি সেঞ্চুরি পাননি কোনো ব্যাটসম্যান। বিকেএসপিতে লিটনের ১০৭ ও অন্য তিন ব্যাটসম্যানের ফিফটিতে ঢাকা মহানগরের বিপক্ষে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩১১ রান করেছে রংপুর।
ফতুল্লায় ১১১ রান করেছেন শুভাগত হোম। রাজশাহীর বিপক্ষে তাঁর দল ঢাকা বিভাগ ৭ উইকেটে করেছে ২৭৯। শিরোপাপ্রত্যাশী অন্য দল খুলনা চট্টগ্রামকে ১৯০ রানে অলআউট করার পর নিজেরাও আছে বিপদে (৫৪/৪)। অন্য ম্যাচে বরিশালের ১৬৭ রানের জবাবে ২ উইকেটে ৪৫ রান তুলেছে সিলেট।