২৬ মে মিরপুরে কলাবাগান ক্রীড়াচক্র-ভিক্টোরিয়া ম্যাচে তিনটি স্টাম্পিং করেছিলেন কলাবাগানের উইকেটকিপার জসীমউদ্দিন। কাল বিকেএসপিতে আবাহনী-প্রাইম ব্যাংক ম্যাচে একই কীর্তি আবাহনীর উইকেটকিপার লিটন দাসের। ২০১৩-১৪ মৌসুমে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে এক ম্যাচে তিনটির বেশি স্টাম্পিং করতে পারেননি কেউ।
তিনটি স্টাম্পিংয়ের উদাহরণই আছে মাত্র চারটি। এবারের আগে ২০১৩-১৪ মৌসুমে কলাবাগান ক্রীড়াচক্রের শ্রীলঙ্কান খেলোয়াড় চামারা কাপুগেদারা ও ২০১৪-১৫ মৌসুমে কলাবাগান একাডেমির ইরফান শুক্কুর। ওয়ানডে ক্রিকেটেও কোনো উইকেটকিপার এক ম্যাচে তিনটির বেশি স্টাম্পিং করতে পারেননি।
বাংলাদেশের মাটিতে লিস্ট ‘এ’ ম্যাচে সর্বোচ্চ ৫টি স্টাম্পিং করেছেন মোহাম্মদ সেলিম। দুটি টেস্ট খেলা সেলিম ২০০৪-০৫ মৌসুমে জাতীয় লিগের ওয়ানডে টুর্নামেন্টে খুলনা বিভাগের হয়ে ৫টি স্টাম্পিং করেছিলেন ঢাকা বিভাগের বিপক্ষে।
