প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ তামিম, তো কাল মুশফিক। লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার লড়াইটা জমেছে বেশ। কিন্তু বোলারদের খবর কী? লড়াইয়ের ছিটেফোঁটাও সেখানে নেই। প্রথম শ্রেণির ক্রিকেটের মতো লিস্ট ‘এ’ ম্যাচেও বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে আবদুর রাজ্জাক। এবারের ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড শেষে রাজ্জাকের উইকেট ৩৩৮টি। প্রিমিয়ার লিগে রাজ্জাকের কলাবাগান ক্রীড়াচক্র—সতীর্থ মাশরাফি বিন মুর্তজা ২৭০ উইকেট নিয়ে আছেন দুইয়ে। সব দেশ মিলিয়ে লিস্ট ‘এ’ ম্যাচে সবচেয়ে বেশি উইকেট ওয়াসিম আকরামের। পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার ৫৯৪ ম্যাচে নিয়েছেন ৮৮১ উইকেট।