লিস্ট 'এ'র সেরা ব্যাটসম্যানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ তামিম তো কাল মুশফিক। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিস্ট ‘এ’ ম্যাচে রানের হিসাবে সবার ওপরে থাকার লড়াইটা এবার জমেছে বেশ। এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে বেশ কবার হাতবদল হওয়ার পর রেকর্ডটা আপাতত তামিম ইকবালের দখলেই। আবাহনী অধিনায়ক কাল বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পেরিয়ে গেছেন ৬ হাজার রানের মাইলফলকও। কাল ৫৫ রানে আউট হওয়ার পর লিস্ট ‘এ’ ম্যাচে তামিমের রান ৬০১৭। ৫৯০৩ রান নিয়ে মুশফিক আছেন এরপরই। তবে লিস্ট ‘এ’ ম্যাচে মোট রানের হিসাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা পিছিয়ে অনেকটাই। ২২২১১ রান নিয়ে যেখানে সবার ওপরে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক গ্রাহাম গুচ।
লিস্ট ‘এ’ ম্যাচে সবচেয়ে বেশি রান
ম্যাচ সর্বোচ্চ গড় ১০০/৫০
২২২১১ গ্রাহাম গুচ ৬১৪ ১৯৮* ৪০.১৬ ৪৪/১৩৯
২২০৫৯ গ্রায়েম হিক ৬৫১ ১৭২* ৪১.৩০ ৪০/১৩৯
২১৯৯৯ শচীন টেন্ডুলকার ৫৫১ ২০০* ৪৫.৫৪ ৬০/১১৪
১৮৬৩০ কুমার সাঙ্গাকারা ৫১২ ১৬৯ ৪৩.০২ ৩৬/১১৬
১৬৯৯৫ ভিভ রিচার্ডস ৫০০ ১৮৯* ৪১.৯৬ ২৬/১০৯