লেগ স্পিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেন ওয়ার্নকে পেছনে ফেলে দিলেন ইয়াসির শাহ! পাকিস্তানি লেগ স্পিনার কাল গলে ৭৬ রানে ৭ উইকেট নিয়েই পেছনে ফেললেন অস্ট্রেলীয় লেগ স্পিনারকে। এত দিন শ্রীলঙ্কার মাটিতে কোনো লেগ স্পিনারের সেরা বোলিং ছিল শেন ওয়ার্নের। ২০০২ সালে কলম্বোর পি সারায় পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানে ৭ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি। লঙ্কা জয় করলেও সেরা বোলিংয়ের তালিকায় পাকিস্তানি লেগ স্পিনারদের মধ্যে ইয়াসির শাহর অবস্থান চারে। ১৯৮৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ রানে ৯ উইকেট নেন আবদুল কাদির। কাদির ও ইয়াসিরের মাঝখানে আছেন ইন্তিখাব আলম (৭/৫২) ও মুশতাক আহমেদ (৭/৫৬)। সব মিলিয়ে লেগ স্পিনারদের সেরা বোলিং অনিল কুম্বলের। ভারতীয় স্পিনার ১৯৯৯ সালে দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে নেন ১০ উইকেট।