প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ইনিংসে ১৬৩ রান দিয়ে উইকেটশূন্য। আদিল রশিদ দ্বিতীয় ইনিংসেই মুদ্রার আলোকিত অন্য পিঠটা দেখলেন। অভিষেকে ৫ উইকেট নেওয়ার কীর্তি আরও অনেকেরই আছে, তবে রশিদ ৮২ বছর পর একটা কীর্তির পুনরাবৃত্তি করলেন। সেই ১৯৩৫ সালে সর্বশেষ ইংলিশ লেগ স্পিনার হিসেবে অভিষেকে ৫ উইকেট পেয়েছিলেন চার্লস ম্যারিয়ট। প্রথম ইংলিশ লেগ স্পিনার হিসেবে ৫ উইকেটের কীর্তি ছিল লেন ব্রাউন্ডের, সেটি সেই ১৯০১ সালে। এর আট বছর পর ডগলাস কারও কীর্তিটির পুনরাবৃত্তি করে দেখিয়েছেন। তবে ম্যারিয়ট বাকিদের চেয়ে এগিয়ে থাকবেন আরেকটি জায়গায়। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট নিয়েছিলেন।