প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৮৭ রানের লক্ষ্য। ৮২ রানে নেই ৬ উইকেট। গত ২১ জানুয়ারি ট্রেন্ট ব্রিজে শ্রীলঙ্কার বিপক্ষে ক্রিস ওকস ব্যাটিংয়ে এসেছিলেন এমন সময়েই। ইংল্যান্ডের ব্যাটসম্যান ফিরলেন ম্যাচটা টাই করে। ৯২ বলে অপরাজিত ৯৫ রান করেছেন ওকস। ওয়ানডে ইতিহাসে আট বা তার পরে নেমে ওকসের চেয়ে বেশি রানের ইনিংস আর কেউ খেলতে পারেননি। ওকস পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে। ২০১১ সালে অ্যান্টিগায় ভারতের বিপক্ষে নয়ে নেমে ৯২ রানে (৬৪ বলে) অপরাজিত ছিলেন রাসেল।

ওয়ানডেতে আট বা তার নিচে নেমে সর্বোচ্চ রান
৯৫*
ক্রিস ওকস
ইংল্যান্ড–শ্রীলঙ্কা
ট্রেন্ট ব্রিজ
২০১৬
৯২*
আন্দ্রে রাসেল
ও. ইন্ডিজ-ভারত
অ্যান্টিগা
২০১১
৮৬*
রবি রামপল
ও. ইন্ডিজ-ভারত
বিশাখাপত্তনম
২০১১
৮৪
টমাস ওদোয়ো
কেনিয়া-বাংলাদেশ
নাইরোবি
২০০৬
৮৪
ড্যারেন স্যামি
ও. ইন্ডিজ-অস্ট্রেলিয়া
সেন্ট লুসিয়া
২০১২