লেম্যানের কঠিন সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পরিবারই সবার আগে’—কথাটা তাহলে অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য কথার কথা! বলা হয়, কিন্তু মানা হয় না। এজবাস্টন টেস্ট থেকে ব্র্যাড হাডিন বাদ পড়ে যাওয়ার পর এই প্রশ্নটা তুলেছিলেন রিকি পন্টিং, শেন ওয়ার্ন, ইয়ান হিলি আর ম্যাথু হেইডেনের মতো সাবেকেরা। প্রধান নির্বাচক রডনি মার্শ অবশ্য আগেই ব্যাখ্যা দিয়েছিলেন, হাডিনকে বাদ দেওয়ার কারণটা ফর্ম, অন্য কিছু নয়। এবার সেই সুরেই সুর মেলাবেন অস্ট্রেলিয়ান কোচ ও নির্বাচক কমিটির সদস্য ড্যারেন লেম্যানও। একই সঙ্গে হাডিনকে বাদ দেওয়াটা যে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল, বলেছেন সেটাও।
হাডিনকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে লেম্যান বলেছেন, ‘সত্যি কথাটা হচ্ছে, সর্বশেষ ১২ টেস্টে সে মাত্র ২৫০ (আসলে ২৫৯) রান করেছে।’ সর্বশেষ ১২ টেস্টের ২১ ইনিংসে হাডিন ৮ বার বোল্ড হয়েছেন, লেম্যান মনে করিয়ে দিয়েছেন সেটাও। দলের স্বার্থেই সিদ্ধান্তটা নিতে হয়েছে উল্লেখ করে অস্ট্রেলিয়ান কোচ বলেছেন, ‘ব্র্যাড দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার জন্য দারুণ এক ক্রিকেটার। খেলোয়াড় কিংবা কোচ হিসেবে আমি যেসব সিদ্ধান্ত নিয়েছি, তার মধ্যে এটাই ছিল সবচেয়ে কঠিন।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।