প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা দল সেশনের পর সেশন খেলে গেল দাপটে। আর প্রতিপক্ষ লড়ে গেল হার এড়ানোর জন্য। তার পরও টেস্ট ম্যাচ ড্র! যে দলটি ভালো খেলল, তাদের প্রতি এটা অবিচার নয়? হলেই বা করার কী! করার আছে—বলছেন জাস্টিন ল্যাঙ্গার। প্রায় এক বছর ধরে চিন্তাভাবনার পর অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ড্র তুলে দিয়ে টেস্টে পয়েন্ট পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব করেছেন। বক্সিংয়ে কেউ নকআউট না হলেও নির্দিষ্ট একটা রাউন্ডের লড়াই শেষে পয়েন্টে
একজন জয়ী হন। ড্র তুলে দিয়ে টেস্টেও ভালো খেলা দলকে পয়েন্টে জয়ী দেখানো যায়। অবশ্য পয়েন্ট পদ্ধতি কীভাবে কাজ করবে তা নিয়ে খোদ ল্যাঙ্গারই সংশয়ে। তবু টেস্ট ক্রিকেটকে দর্শকপ্রিয় করতে এর বিকল্প দেখছেন না ল্যাঙ্গার, ‘অনেক লোকই আছে যারা মাঠে গিয়ে খেলা দেখে না। যদি ফলই না আসে, কীভাবে পাঁচ দিন ধরে খেলবেন? খেলায় জয়-পরাজয়ই আসল—ড্র নয়।’ সিডনি মর্নিং হেরাল্ড।