লড়াইটা কোহলি-ধোনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

৮৫*, ১৫৪*, ১২২, ৭৬*। রান তাড়া করে ভারত জিতেছে এমন ম্যাচে বিরাট কোহলির সর্বশেষ চার ইনিংস। কোহলিকে নিয়ে রান তাড়া করে ৬৪টি ম্যাচ জিতেছে ভারত। এর ৬১টিতে ১৫ সেঞ্চুরিতে ৯২.৮০ গড়ে ৩৭১২ রান করেছেন ভারতের বর্তমান অধিনায়ক। ওয়ানডেতে রান তাড়ায় কমপক্ষে ২০ ইনিংস ব্যাট করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে গড়ের হিসাবে কোহলির ওপরে আছেন শুধু সতীর্থ মহেন্দ্র সিং ধোনি। ৬৩ ইনিংসে ৯৭.৩৬ গড়ে ২৪৩৪ রান ভারতের সাবেক অধিনায়কের। এই হিসাবে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন সাকিব আল হাসান (৬১.৬০)।