প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানের পাহাড়ে চাপা পড়াটাই স্বাভাবিক ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য। কিন্তু একাই লড়ে যাচ্ছিলেন ড্যারেন ব্রাভো। সঙ্গী হিসেবে পেয়েছিলেন মারলন স্যামুয়েলসকেও। কিন্তু শেষ রক্ষা হয়নি। নিজেদের ভুলে পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টে ভুগছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
দিনের শুরুতেও দুঃস্বপ্ন দেখছিল ক্যারিবীয়রা। দ্বিতীয় ওভারেই আউট হয়ে গেলেন ব্রাফেট। ধাক্কাটা কাটিয়ে উঠতে ব্রাভো ফিরিয়ে আনলেন টেস্টের হারিয়ে যাওয়া দিনের স্মৃতি। প্রথম সেশনে ৮৩ বলে ১৬ রান করেছেন এই বাঁহাতি। অন্য প্রান্তে স্যামুয়েলস অবশ্য আক্রমণাত্মক ব্যাটিংই করলেন। তৃতীয় উইকেটে ৪৩.৩ ওভারে ১১৩ রান যোগ করেছেন তাঁরা। সোহেল খানের বলে স্যামুয়েলস (৭৬) ফিরলেও ব্রাভো একাই লড়াই চালিয়ে গেছেন কিছুক্ষণ। কিন্তু দিনের শেষ দিকে ব্রাভোও ফিরলেন ৮৭ রানে।