শচীনের 'ব্যাটের স্বপ্ন' ও রমন লাম্বা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

শচীন টেন্ডুলকারের অভিষেক সিরিজে তাঁর ব্যাটের কোনো পৃষ্ঠপোষক ছিল না। নিজস্ব ব্যাট দিয়েই তিনি মাঠে নেমেছিলেন তাঁর অভিষেক টেস্টে। কোনো খেলোয়াড় কোন ব্র্যান্ডের ব্যাট নিয়ে খেলবেন, তাতে কী লোগো থাকবে—আইসিসিরও এ নিয়ে সে সময় কোনো মাথাব্যথা ছিল না। মোটকথা টেন্ডুলকারের ক্যারিয়ারের শুরুর সময়টায় ক্রিকেট এখনকার মতো এতটা ‘বাণিজ্যিক’ হয়ে ওঠেনি।
শচীনের অভিষেক সিরিজ পাকিস্তানে, নভেম্বর-ডিসেম্বর ১৯৮৯—এটা সবাই জানে। সেই সফরে করাচি, ফয়সালাবাদ, লাহোর ও শিয়ালকোটে অনুষ্ঠিত চারটি টেস্টই অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। নিজের অভিষেক সিরিজেই ৬ ইনিংসে ৩৫.৮৩ গড়ে ২১৫ রান করে টেন্ডুলকার জানান দিয়েছিলেন ক্রিকেট দুনিয়ায় হারিয়ে যাওয়ার জন্য আবির্ভাব ঘটেনি তাঁর।
টেন্ডুলকারের প্রথম চায়নিজ খাওয়ার গল্পমাত্র ১৬ বছর বয়সেই স্পটলাইট নিজের দিকে করে নিয়েছিলেন টেন্ডুলকার। জীবনের প্রথম সিরিজে ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, আবদুল কাদিরের মতো বোলারদের বিপক্ষে বুক চিতিয়ে ব্যাট চালিয়ে তিনি ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠানেরও নজর কেড়েছিলেন। পাকিস্তানের বিখ্যাত ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমবি-মালিক সেবার তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁদের প্রস্তুতকৃত ব্যাট হাতে নেওয়ার।
জীবনের প্রথম ব্যাট-পৃষ্ঠপোষক পাওয়ার ঘটনাটি দারুণ আবেগের সঙ্গেই নিজের আত্মজীবনীতে বর্ণনা করেছেন টেন্ডুলকার। লিখেছেন, তাঁকে নিজের পছন্দমতো দুই-তিনটি ব্যাট বেছে নিতে বলা হয়েছিল। বিষয়টা যে তাঁর জন্য কতটা রোমাঞ্চকর ছিল, সেটা আলাদাভাবে না বললেও এ ঘটনাটি উল্লেখ করেই তার গুরুত্ব তুলে ধরেছেন টেন্ডুলকার।
টেন্ডুলকার লিখেছেন, নতুন দুই-তিনটি ব্যাট পেয়ে তিনি প্রচণ্ড রোমাঞ্চিত ছিলেন। তিনি এতটাই রোমাঞ্চিত ছিলেন যে ওই ব্যাটের স্বপ্ন তিনি দেখেছিলেন পাকিস্তান সফরেরই একরাতে।
টেন্ডুলকারকে দেখে লিলি বলেছিলেন ভবিষ্যৎ নেইপুরো ঘটনাটি তিনি তাঁর বইয়ে বর্ণনা করেছেন অনেকটা এভাবেই, ‘...নতুন ব্যাটের বিষয়টি আমাকে দারুণ রোমাঞ্চিত করেছিল। আমি এতটাই রোমাঞ্চিত ছিলাম যে একরাতে আমি নতুন ব্যাটের স্বপ্নও দেখেছিলাম। প্রায় মধ্যরাতে ঘুমের মধ্যেই আমার কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসি। হোটেলের করিডর দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি মনিন্দর সিং ও রমন লাম্বার চোখে পড়ি। আমি ঘুমের মধ্যেই আমার নতুন ব্যাটের খোঁজ করছিলাম। মনিন্দর সিং ও রমন লাম্বা বলে, আরে ব্যাট তো তোর কাছেই আছে। তারা বুঝতে পারে যে আমি ঘুমের মধ্যেই হাঁটছি। শেষমেশ মনিন্দর ও লাম্বা আমাকে ধরে আমার নিজের ঘরে এনে শুইয়ে দেয়।’
এ ঘটনাটি উল্লেখ করে টেন্ডুলকার তন্ময় হয়েছেন রমন লাম্বার স্মৃতিতে। লাম্বাকে তাঁর অভিষেক সফরের অন্যতম শুভার্থী হিসেবে উল্লেখ করে লিখেছেন, ‘লাম্বার সঙ্গে আমার অভিষেক সফরের স্মৃতি অজস্র। ওই সফরে আমরা একসঙ্গে বহু সময় কাটিয়েছি। ব্যাটিংয়ের কত দিক নিয়েই না আমরা আলোচনা করতাম। তার মৃত্যুটা আমার কাছে অত্যন্ত ট্র্যাজিক। ১৯৯৮ সালে ঢাকায় একটি প্রথম শ্রেণির ম্যাচে মাথায় আঘাত লেগে আমার এই বন্ধুটির মৃত্যু হয়েছে।’