শচীন-সৌরভরা যদি নারী হতেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক সতীর্থদের নারী-ভার্সন বানিয়েছেন হরভজন সিং। ছবি: ইনস্টাগ্রাম
সাবেক সতীর্থদের নারী-ভার্সন বানিয়েছেন হরভজন সিং। ছবি: ইনস্টাগ্রাম

বাইরে যাওয়ার উপায় নেই, হাতে অফুরন্ত সময়। ঘরে বসে কী আর করবেন? ফেসবুক, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি সময় কাটছে ঘরবন্দী মানুষের। বর্তমান বা সাবেক খেলোয়াড়েরাও এর বাইরে নন। অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করেও মজা করা যায়। সম্প্রতি এমনই একটা মজা করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং।

কী সেই মজা? বিরাট কোহলিসহ ভারতের বর্তমান দলের ১৪ জন ক্রিকেটারের মুখবায়ব বদলে নারীদের মুখবায়ব করে দিয়েছেন। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে দিয়ে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‌'এখান থেকে আপনার বান্ধবী বেছে নিন!'

যুবরাজের এই খেলাটায় মজা পেয়েছেন তাঁর সাবেক সতীর্থ হরভজন সিংয়ের। একই কাজ তিনিও করেছেন। তবে নারীর মুখবায়ব দেওয়ার জন্য তিনি বেছে নিয়েছেন নিজের সাবেক সতীর্থদের। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, যুবরাজের সঙ্গে নিজেরও নারী রূপ দিয়েছেন হরভজন!

সবার ছবি কোলাজ করে নিজের ইনস্টাগ্রামে দিয়ে যুবরাজের মতোই লিখেছেন, ‌'এখান থেকে আপনার বান্ধবীকে বেছে নিন!