প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিক মটজ থেকে ট্রেন্ট বোল্ট। টেস্টে শত উইকেট পাওয়া ত্রয়োদশ বোলার পেয়ে গেল নিউজিল্যান্ড। কাল ক্রাইস্টচার্চে বোল্ট উত্তরসূরি হয়েছেন মটজ, রিচার্ড কলিঞ্জ, ব্রুস টেলর, রিচার্ড হ্যাডলি, ল্যান্স কেয়ার্নস, ইউয়েন চ্যাটফিল্ড, জন ব্রেসওয়েল, ড্যানি মরিসন, ক্রিস কেয়ার্নস, ডেনিয়েল ভেট্টোরি, ক্রিস মার্টিন ও টিম সাউদির। টেস্টে নিউজিল্যান্ডের চেয়ে কম শত উইকেট পাওয়া বোলার আছে তিনটি দলের—শ্রীলঙ্কা (৫), বাংলাদেশ (২) ও জিম্বাবুয়ে (১)। টেস্টে ১০০ উইকেট নেওয়া সবচেয়ে বেশি বোলার ইংল্যান্ডের। দলটির ৪২ জন বোলার পেয়েছেন ১০০ বা তার বেশি উইকেট। ৩৬ বোলার নিয়ে অস্ট্রেলিয়া আছে দুইয়ে। সব মিলিয়ে ১৭১ জন বোলার ১০০ উইকেট পেয়েছেন টেস্টে।