শত শত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের ইতিহাসের পঞ্চম ওয়ানডেতেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিল নিউজিল্যান্ড। ১৯৭৪ সালে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পাওয়া কেন ওয়াডসওর্থ ছিলেন ওয়ানডে সেঞ্চুরি পাওয়া তৃতীয় ব্যাটসম্যান। ১৯৭৬ সালে মাত্র ২৯ বছর বয়সেই মারা যাওয়া ওয়াডসওর্থের দেখানো পথে কাল নিউজিল্যান্ডের হয়ে শততম ওয়ানডে সেঞ্চুরিটি পেলেন রস টেলর। টেলরের ইনিংসের শেষ বলে পাওয়া এই সেঞ্চুরিতে ওয়ানডে সেঞ্চুরির সেঞ্চুরি পাওয়া অষ্টম দল হলো নিউজিল্যান্ড। সেঞ্চুরির সেঞ্চুরি পেতে কিউইদের খেলতে হলো ৬৭৩ ম্যাচ। এই তালিকায় ২২৪ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে ১৯৮৩ সালে প্রথম সেঞ্চুরি পাওয়া ভারত। ১৮৪ সেঞ্চুরিতে দুইয়ে অস্ট্রেলিয়া। এ ছাড়া পাকিস্তান (১৬৬), ওয়েস্ট ইন্ডিজ (১৫৪), শ্রীলঙ্কা (১৪৯), দক্ষিণ আফ্রিকা (১৪১) ও ইংল্যান্ড (১২১) এক শর বেশি সেঞ্চুরি পেয়েছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা ২৮ সেঞ্চুরি নিয়ে আছে দশে। জিম্বাবুয়ের সেঞ্চুরি ৪৭টি।