প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭৪ রানে ৪ উইকেট নেই—ভরাডুবির দিকেই যাত্রা ওয়েস্ট ইন্ডিজের। সেখান থেকে দলকে টেনে তুললেন মারলন স্যামুয়েলস। শততম টেস্ট ইনিংসটা স্মরণীয় করে রাখলেন ১০৩ রানের দারুণ এক ইনিংসে। স্যামুয়েলসের সেঞ্চুরিতেই এই প্রতিবেদন লেখার সময় গ্রেনাডা টেস্টের দ্বিতীয় দিনে ৮ উইকেটে ২৪৭ রান ওয়েস্ট ইন্ডিজের।
পরশু সকাল থেকেই গ্রেনাডার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বৃষ্টির বাধায় প্রায় পৌনে দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচের প্রথম দিনে ৫ উইকেটে ১৮৮ রান তোলে ক্যারিবীয়রা। প্রথম দিনটা স্যামুয়েলস শেষ করেছিলেন ৯৪ রান নিয়ে। ক্রিকইনফো।