শততম টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ টেস্ট খেলার সেঞ্চুরি পূর্ণ হচ্ছে ব্রেন্ডন ম্যাককালামের। স্টিভেন ফ্লেমিং ও ড্যানিয়েল ভেট্টোরির পর নিউজিল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন ম্যাককালাম। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ১১২টি টেস্ট খেলেছেন ভেট্টোরি, ১১১টি ফ্লেমিং। ওয়ানডেতেও নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এই তিনজনই। ক্রমটাও ঠিক টেস্টের মতোই—প্রথম ভেট্টোরি (২৯১ ম্যাচ), দ্বিতীয় ফ্লেমিং (২৭৯) ও তৃতীয় ম্যাককালাম (২৬০)। ধারাটা ভঙ্গ হয়েছে শুধু টি-টোয়েন্টিতে। ৭১ ম্যাচ খেলে এখানে ম্যাককালামই সবার ওপরে। দুইয়ে রস টেলর (৬৮), তিনে আরেক ম্যাককালাম, নাথান (৬৮)। তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ভেট্টোরির (৪৩৭), দুইয়ে ম্যাককালাম (৪৩০)।