শততম টেস্টে স্মারক ক্যাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু ১৫ মার্চ। বাংলাদেশ ভালো কিছু করে স্মরণীয় করতে চাইবে এই টেস্টকে। এটা যে বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ! পারফরম্যান্স শেষ পর্যন্ত যা-ই হোক, শততম টেস্টকে বরণ করতে কিছু উদ্যোগ নিচ্ছে বিসিবিও। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, শততম টেস্ট উপলক্ষে দলের খেলোয়াড়দের দেওয়া হবে স্মারক ক্যাপ ও স্মারক ক্রেস্ট।
জালাল ইউনুস বলেছেন, ‘শততম টেস্টটা বিদেশের মাটিতে বলে জাঁকজমক কিছু করা সম্ভব নয়। আমরা সাদামাটাভাবেই টেস্টটাকে স্মরণীয় করে রাখতে চাইব।’ অবশ্য বাংলাদেশের শততম টেস্ট উপলক্ষে আর কিছু করা যায় কি না, সেটি বিবেচনা করতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছে বিসিবি।