শতে শত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালের ১৩ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৮ রান করেছিলেন কুইন্টন ডি কক। শুরুটা আশা-জাগানিয়া ছিল না। তবে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান পরশু ৫০তম ওয়ানডেতেই পেয়ে গেলেন সপ্তম সেঞ্চুরি। ডি ককের আগে ৫০তম ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছিলেন আরও দুই প্রোটিয়া ব্যাটসম্যান—গ্যারি কারস্টেন (১১৮, পাকিস্তান, ১৯৯৬) ও জ্যাক ক্যালিস (১১৩*, শ্রীলঙ্কা, ১৯৯৮)। ওয়ানডেতে শততম ম্যাচে সেঞ্চুরি করেছেন সাতজন ব্যাটসম্যান। ১৯৮৮ সালে প্রথম ব্যাটসম্যান হিসেবে কীর্তিটা গড়েন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ। এরপর নিউজিল্যান্ডের ক্রিস কেয়ার্নস (১৯৯৯), পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ (২০০২), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (২০০৪), ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২০০৪), ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিক (২০০৫) ও ওয়েস্ট ইন্ডিজের রামনরেশ সারওয়ান (২০০৬)।