শন টেইটের অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর গত বছর ফিরেছিলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে। ভারতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলেই আবার ব্রাত্য হয়ে পড়েন জাতীয় দলে। ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলা সেই শন টেইট এবার ক্রিকেটটাই ছেড়ে দিলেন। সব ধরনের ক্রিকেট ছাড়ার কথা জানিয়ে ৩৪ বছর বয়সী অস্ট্রেলীয় পেসার বলছেন, ‘সত্যি, আমি আরও দুই বছর খেলতে চেয়েছিলাম। কিন্তু বয়স বেড়ে যাওয়ায় তরুণদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাটা কঠিন হয়ে পড়ছিল। আর যখন আপনি দলে আশানুরূপ অবদান রাখতে পারবেন না, তখনই সময় ইতি টানার।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।