শফিউলেরও নিউজিল্যান্ড সফর শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিউল ইসলাম শুনলেন দুঃসংবাদ। ছবি: প্রথম আলো
শফিউল ইসলাম শুনলেন দুঃসংবাদ। ছবি: প্রথম আলো

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে কাল প্রথম কোয়ালিফায়ারে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে যান শফিউল ইসলাম। পরে ফিরে এক ওভার বোলিং এবং ব্যাটিং করলেও এই চোটে তিনি ছিটকেই যাচ্ছেন নিউজিল্যান্ড সফর থেকে।
আজ বিকেলে এমআরআই করানো হয়েছে শফিউলের। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ‘তার হ্যামস্ট্রিং চোট সেরে উঠতে অন্তত তিন-চার সপ্তাহ লাগবে। এর পর পুনর্বাসন তো আছেই।’
শহীদের পর তাই নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে যাচ্ছেন শফিউলও। তাঁর জায়গায় দলে কে যোগ হচ্ছেন, সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। একই চোটের কারণে শফিউল নেই রাজশাহী কিংসের বিপক্ষে খুলনা টাইটানসের দ্বিতীয় কোয়ালিফায়ারেও। এবারের বিপিএল অবশ্য দুর্দান্তই কেটেছে তাঁর। ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়ে আছেন শীর্ষ তিনে। এই ফর্মটা যখন নিউজিল্যান্ডে টেনে নেওয়া স্বপ্ন তাঁর চোখে, তখনই হানা দিয়েছে চোট!