শফিকের পর ইউনিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের টেস্টেই ‘পেয়ার’ পেয়েছিলেন আসাদ শফিক। দুই ইনিংসেই রানের খাতা খুলতে ব্যর্থ সেই শফিকই কাল ওভালে পেয়ে গেলেন সেঞ্চুরি। ইউনিস খানের সঙ্গে চতুর্থ উইকেটে সেঞ্চুরি জুটি গড়া শফিক আউট হওয়ার আগে করেছেন ১০৯ রান। পরে সেঞ্চুরি পেয়েছেন ইউনিস খানও। আর দুজনের জোড়া সেঞ্চুরিতে দিন শেষে প্রথম ইনিংসে পাকিস্তান ৬ উইকেটে ৩৪০। ৩২৮ রানে প্রথম ইনিংস শেষ করা ইংল্যান্ডের চেয়ে ১২ রানে এগিয়ে পাকিস্তান। ইউনিস অপরাজিত ১০১ রানে। ক্রিকইনফো।