শরীর নয়, বোলিংয়ে মনোযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভঙ্গুর ব্যাপারটা কোনো ক্রিকেটারকে দিয়ে বোঝাতে একটা নামই যথেষ্ট—প্যাট কামিন্স! ২০১১ সালে অভিষেক, অথচ চোট-সমস্যায় এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ওয়ানডে খেলেছেন মাত্র ২৮টি, টেস্ট ৩টি। তবে এবার চ্যাম্পিয়নস ট্রফির আগে কামিন্স আত্মবিশ্বাসী। এবার যে শরীর নয়, তাঁর সব মনোযোগ থাকবে বোলিংয়ে ঝড় তোলাতেই!
কামিন্সের আত্মবিশ্বাসের উৎস, গত অক্টোবর থেকে চোটহীন খেলে যাওয়া। মার্চে ভারতের মাটিতে একটা টেস্টও খেলেছেন! আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের আগে ২৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান বললেন, ‘অনেক সময়ই একটা ম্যাচ খেলে পরের ম্যাচের আগে সেরে ওঠার চিন্তা করতে হয়। অনেক দিন হলো আমাকে তেমনটা করতে হচ্ছে না, এটা দুর্দান্ত!’ ক্রিকেট অস্ট্রেলিয়া।