প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল শাইনপুকুর সিসি। কাল বিকেএসপিতে ‘বি’ গ্রুপে শাইনপুকুরকে (৯৮) ৮ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে ওরিয়েন্ট এসসি। টানা তৃতীয় জয় পেয়েছে কালিন্দী কেসিও। ফতুল্লায় র্যাপিড ফাউন্ডেশনকে (১৮৭/৯) ৬ উইকেটে হারিয়েছে কালিন্দী। ফতুল্লার আউটারে ইয়াং পেগাসাসের ১৭৭ রান ৩ উইকেট হাতে নিয়ে পেরিয়ে গেছে সূর্যতরুণ। বিকেএসপির আরেক মাঠে সিটি ক্লাবকে (২৩৮) ২ উইকেটে হারিয়েছে উত্তরা এসসি। সিটির আবু বকর সিদ্দিক করেছেন ৯১ রান। দিনের সর্বোচ্চ ইনিংসটা খেলেছেন ধানমন্ডি প্রগতি সংঘের ওপেনার রিয়াদ হোসেন (৯৪)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে আজাদ এসসিকে (১৯১/৬) ৬ উইকেটে হারিয়েছে তাঁর দল।