প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকির হোসেনের সেঞ্চুরিতে প্রথম বিভাগ ক্রিকেটে জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে ইয়ং পেগাসাসকে ৭ উইকেটে হারিয়েছে তারা। পুরো ৫০ ওভার ব্যাট করে ২১২ রান করে অলআউট হয় পেগাসাস। শাকিরের ১২৬ রানে ১৮ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শাইনপুকুর। কাল ‘বি’ গ্রুপের অন্য চার ম্যাচে জয় পেয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাব, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, সিটি ক্লাব ও কালিন্দি ক্রীড়া চক্র। সব কটি ম্যাচেই জয় পেয়েছে পরে ব্যাট করা দল। উত্তরা স্পোর্টিং ২ উইকেটে র্যাপিড ফাউন্ডেশনকে, ওরিয়েন্ট ৪ উইকেটে আজাদ স্পোর্টিংকে, সিটি ক্লাব ৭ উইকেটে ধানমন্ডি প্রগতি সংঘকে আর কালিন্দি ৫ উইকেটে সূর্যতরুণ ক্লাবকে হারিয়েছে।