একটা অপূর্ণতা ঘুচেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। গত ২৮ মার্চ পর্তুগালের জার্সিতে প্রথমবারের মতো খেলেছেন জন্মস্থান মাদেইরাতে। সে ম্যাচে গোল করে আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ ১০ গোলদাতাদের মধ্যে ঢুকে গেছেন রোনালদো (৭১ গোল)। সেদিন তাঁর দল জেতেনি, কিন্তু এর দুই দিন আগেই রোনালদোর জোড়া গোলে বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরিকে হারিয়েছে পর্তুগাল। এবারের বাছাইপর্বে এ নিয়ে ৯টি গোল করেছেন রোনালদো। তবে করিম বাঘেরির তুলনায় সংখ্যাটা অনেক কম। ১৯৯৮ সালে ১৯টি গোল করেছিলেন এই ইরানি ফরোয়ার্ড! আক্রমণে তাঁর সঙ্গী আলী দাইয়ির দখলে ছিল সব বাছাইপর্ব মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। কিন্তু গত বছর তাঁকে সরিয়ে দিয়েছেন কার্লোস রুইজ। গুয়াতেমালার ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার পাঁচটি বাছাইপর্বে করেছেন ৩৯টি গোল।
বিশ্বকাপ বাছাই পর্বে শীর্ষ পাঁচ গোলদাতা
গোল ফুটবলার দেশ ম্যাচ সর্বোচ্চ
৩৯ কার্লোস রুইজ গুয়াতেমালা ৪৭ ১০ (২০০৬)
৩৫ আলী দাইয়ি ইরান ৫০ ১০ (২০০২)
২৮ করিম বাঘেরি ইরান ২৯ ১৯ (১৯৯৮)
২৭ কাজু মিউরা জাপান ২৫ ১৪ (১৯৯৮)
২৬ শেভচেঙ্কো ইউক্রেন ৪০ ১০ (২০০২)