শামসির স্পিনে আটকে যায় শ্রীলঙ্কা

শ্রীলঙ্কাকে ১৪২ রানে আটকে দেওয়ায় দারুণ অবদান রাখেন তিনি। লঙ্কানরা ১ উইকেটে ৪৪ রানে থাকতে অষ্টম ওভারে শামসিকে আক্রমণে আনেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা।

প্রোটিয়া পেসার শামসিছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এ বছর সবচেয়ে বেশি উইকেট কার?

শারজায় শ্রীলঙ্কা–দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে এ তালিকায় শীর্ষে ছিলেন উগান্ডার পেসার দিনেশ নাকার্নি। এ বছরের সেই খেরোখাতায় ২৯ উইকেট নিয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামেন প্রোটিয়া স্পিনার তাব্রেইজ শামসি।

১৭ রানে ৩ উইকেট নিয়ে নাকার্নিকে টপকে বছরের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে উঠেছেন বাঁহাতি এ ‘চায়নাম্যান’ স্পিনার। শুধু কী তাই, দক্ষিণ আফ্রিকার ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে ম্যাচসেরাও শামসি।

শ্রীলঙ্কাকে ১৪২ রানে আটকে দেওয়ায় দারুণ অবদান রাখেন তিনি। লঙ্কানরা ১ উইকেটে ৪৪ রানে থাকতে অষ্টম ওভারে শামসিকে আক্রমণে আনেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা।

এ বছর টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট এখন শামসির
ছবি: এএফপি

ওই ওভারে মাত্র ২ রান দিয়ে দারুণ সূচনা করেন শামসি। নিজের পরের ওভারে রাজাপক্ষেকে তুলে নেওয়ার পথে খরচ করেন মাত্র ৬ রান। আভিষ্কা ফার্নান্দোকে তুলে নেন নিজের পরের ওভারে। ওই ওভারে দিয়েছেন মাত্র ৭ রান।

১৪তম ওভারে আরও ভালো বল করেন শামসি। হাসারাঙ্গাকে তুলে নিতে খরচ করেন ৩ রান। শ্রীলঙ্কা তখন ৫ উইকেটে ৯২। এরপর আর বড় সংগ্রহ গড়তে পারেনি শ্রীলঙ্কা।