শারীরিক প্রতিবন্ধীদের পাঁচ জাতি ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মাটিতে যেন এ বছর আন্তর্জাতিক ক্রিকেটের মেলাই বসেছে! পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা দল খেলে গেছে। সামনে আসছে অস্ট্রেলিয়া দলও। অবশ্য তার আগেই আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়ে যাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও বিকেএসপিতে।
বিসিবি ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেডক্রসের আয়োজনে আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শারীরিক প্রতিবন্ধীদের পাঁচ জাতি টি-টোয়েন্টি ক্রিকেটের আসর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেদিন সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর বেলা ১১টায় শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড উদ্বোধনী ম্যাচ। টুর্নামেন্টের অন্য তিনটি দল ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। ফাইনাল ১০ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচই হবে বিকেএসপিতে।