শার্লটের অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ড নারী ক্রিকেট দলে খেলেছেন ২০ বছর। যার অর্ধেক সময়ই ছিলেন দলের অধিনায়ক। নারী-পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি ২২০টি আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছেন। সেই শার্লট এডওয়ার্ডস কাল বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। কাল এক বিবৃতিতে ঘোষণা দিলেন অবসরের, ‘যাঁরা আমাকে জানেন, তাঁরা বুঝবেন, ইংল্যান্ডের হয়ে খেলতে কতটা ভালোবাসতাম আমি; তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তটা আমার কাছে কতটা কঠিন।’ এএফপি।