শাস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের আইপিএলে সুনীল নারাইন আর অফ স্পিন করতে পারবেন না। এটুকু পড়ে ভাবতে পারেন, যাহ্, অফ স্পিনার যদি অফ স্পিনই না করতে পারেন, তাহলে তিনি আর কী বোলিং করবেন? কলকাতা নাইট রাইডার্সের স্পিনারকে তাহলে আর দেখা যাবে না! মজার ব্যাপার, নারাইনকে মাঠে দেখা যেতে পারে, এমনকি বোলিংও করতে পারেন। তালগোল পাকিয়ে যাচ্ছে সব? সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য বিসিসিআই নারাইনকে নিষিদ্ধ করেছে ঠিকই, তবে শুধু অফ স্পিন করার ওপর। অন্যান্য সব ডেলিভারি (কুইকার বা নাকল বল) করতে পারবেন ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার। কিন্তু নারাইন তো অবৈধ অ্যাকশনের দায়মুক্ত হয়েই ফিরেছিলেন আইপিএলে! অ্যাকশন শুধরে ফিরলেও নতুন করে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কনুই বাঁকানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেটারই ফল এই শাস্তি। আইএএনএস।