শাস্তির মুখে পেরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপ পাপের শাস্তি হিসেবে চার বছর নিষিদ্ধ হতে যাচ্ছেন কুশল পেরেরা। গত অক্টোবরে সংগৃহীত নমুনায় ‘পজিটিভ’ হওয়ার পর নিউজিল্যান্ড সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দল থেকে ছিটকে পড়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান। দ্বিতীয় নমুনাতেও তিনি পজিটিভ হয়েছেন বলে খবর। আইসিসির ডোপবিরোধী বিধি অনুযায়ী এর সাজা সর্বোচ্চ চার বছরের নিষেধাজ্ঞা। তবে পেরেরার হয়ে ডোপবিরোধী ট্রাইব্যুনালের কাছে আপিল করা হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকেরা। ক্রিকইনফো।